ঝাড়খন্ডে ১২ মাওবাদী নিহত


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৯ জুন ২০১৫

ভারতের ঝাড়খন্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাওবাদীদের গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ১২ মাওবাদী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঝাড়খন্ডের পালামাও জেলায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে জানানো হয়, পুলিশের কাছে খবর ছিল সন্দেহভাজন মাওবাদীরা দামি গাড়িতে করে একটি সড়ক দিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই পথে ওত পেতে ছিল।

গাড়িটি আসা মাত্র সেটাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে ১২ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয়।

পুলিশের দাবি করছে, তারা ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।