সংকেত মিললো রক্ষী বাহিনীর নিখোঁজ বিমানের


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৩ জুন ২০১৫

উপকূল এলাকায় রক্ষী বাহিনীর নিখোঁজ বিমান থেকে সঙ্কেত পেয়েছে ভারতের নৌবাহিনীর একটি তল্লাসি জাহাজ। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে।

কারাইক্কাল-কুড্ডালোর উপকূলে তল্লাসি চালানোর সময় আইএনএস সন্ধ্যায়ক নামে নৌবাহিনীর একটি জাহাজ নিখোঁজ বিমানটি থেকে সঙ্কেত পেয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ওই এলাকায় সমুদ্রে তেল ছড়িয়ে থাকার প্রমাণও মিলেছে। ওই তেল পরীক্ষা করা হচ্ছে। সঙ্কেত মেলার পর নিখোঁজ বিমানটি ঠিক কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। রোববার থেকে নতুন উদ্যমে তল্লাসি চালানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে নজরদারি চালাতে চেন্নাই বিমানবন্দর থেকে উড়াল দেয় ডর্নিয়ার বিমানটি। বিমানে ছিলেন উপকূল রক্ষী বাহিনীর তিন কর্মী। কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।