বশিরকে গ্রেফতারের আহ্বান আইসিসির


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৪ জুন ২০১৫

সুদানের প্রেসিডেন্টকে ওমার আল বশিরকে গ্রেফতার করার জন্য দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি)। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার উচিত হবেনা তাকে আটক করার কোন সুযোগ হাতছাড়া করার। খবর বিবিসি।

প্রেসিডেন্ট ওমার আল বশির আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। বশির দারফুরের সংঘাতের জন্য যুদ্ধাপরাধের দায়ে আইসিসির ‘মোস্ট ওয়ান্টেডের’ তালিকায় রয়েছেন। তবে বশির অবশ্য তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন।

সুদানের সুনা নিউজ এজেন্সি জানায়, বশিরের সাথে পররাষ্ট্র মন্ত্রী ও সুদানের শীর্ষ নেতারা রয়েছেন। আইসিসি এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে উত্তেজনা চলছে বেশ কিছু দিন ধরে। তারা দাবি করছে আইসিসি অন্যায়ভাবে আফ্রিকানদের লক্ষ্যবস্তু করছে। তার বিদেশ যাত্রার ওপর বেশ কয়েকবার কড়াকড়ি আরোপ করা হলেও আফ্রিকা ও মধ্য প্রাচ্যের বন্ধু রাষ্ট্র গুলোতে তিনি সফর করেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।