প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার ঘোষণা ট্রুম্পের
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রুম্প। বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অতীতে কখনো মাঠে নামেননি ট্রুম্প। তবে প্রার্থী হওয়া নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন।
এদিকে, নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে ট্রুম্প বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নামছি। আমরা আমাদের দেশকে আবার মহান করতে যাচ্ছি।’
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে ১২ জন রয়েছেন। তাদের মধ্যে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ সবচেয়ে এগিয়ে।
এসকেডি/এমএস