`পাঠানকোটে হামলা ভারতের সাজানো নাটক`


প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার নামে ভারত নাটক সাজিয়েছে বলে ধারণা করছে পাকিস্তানের যৌথ তদন্ত দল (জেআইটি)। ২৯ মার্চ পাঠানকোট ঘাঁটি পরিদর্শন করেছে জেআইটির সদস্যরা। পাকিস্তানের স্থানীয় এক দৈনিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

গত ২ জানুয়ারি পাঠানকোট হামলার বিষয়ে পাক তদন্ত দলকে অবহিত করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তারা। সন্ত্রাসীরা বিমানঘাঁটিতে কীভাবে প্রবেশ করেছে সেবিষয়ে পাক তদন্ত দলকে জানানো হয়।

দেশটির ইংরেজি দৈনিক পাকিস্তান টুডে’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএ’র তথ্য প্রমাণে সন্তুষ্ট হতে পারেনি পাকিস্তানি তদন্ত দল। পাকিস্তানকে কলঙ্কিত করতে ভারত এ নাট মঞ্চস্থ করেছে।

পাকিস্তান টুডে বলছে, ইসলামাবাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর হাতিয়ার হিসেবে পাঠানকোট হামলাকে ব্যবহার করেছে নয়াদিল্লি। পাকিস্তান এ হামলায় জড়িত এমন কোন অকাট্য যুক্তি প্রমাণ না থাকা সত্ত্বেও ভারত এ পদক্ষেপ নিয়েছে।

পাঠানকোট হামলার বিষয়ে আগাম তথ্য ভারতের কাছে ছিল বলে দাবি করেছে পাক তদন্ত দল। এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে একটি প্রতিবেদন পেশ করা হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।