অফিসার নেবে ওয়ান ব্যাংক, ২৩ বছর বয়সেই আবেদনের সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৪ মার্চ ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি

ওয়ান ব্যাংক পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অফিসার/সাপোর্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। চট্টগ্রাম ও ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ২৩ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
বিভাগের নাম: সেন্ট্রালাইজড সার্ভিস ডেলিভারি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অফিসার/সাপোর্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩-৩০ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়ান ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।