সরকারি কৌঁসুলিদের ভাতা বাড়বে, প্রক্রিয়াও হবে সহজ
সরকারি কৌঁসুলিদের ভাতা বৃদ্ধি এবং তা প্রদানের প্রক্রিয়া আরও কার্যকর ও সময়োপযোগী করতে কাজ করছে সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ভাতা প্রদানের ক্ষেত্রে যে বিলম্বের অভিযোগ রয়েছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে।
ভাতা প্রদানের বিদ্যমান পদ্ধতিতে উন্নয়ন আনার পাশাপাশি নতুন কিছু প্রস্তাবও আলোচনায় রয়েছে, যা বাস্তবায়ন করা গেলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও গতিশীল হতে পারে। এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত গ্রহণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কৌঁসুলিদের ভাতা বৃদ্ধি ও প্রদানের কাঠামোর দীর্ঘসূত্রতা নিয়ে আইন ও বিচার বিভাগের (সলিসিটর উইং) সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন সংশ্লিষ্ট উদ্যোগের কথা জানিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. আশিকুজ্জামান আশিক।

ঢাকা কোর্ট এলাকায় অবস্থিত রেবতী ম্যানসন ভবনের কয়েকটি কক্ষ পাবলিক প্রসিকিউটরদের অফিস হিসেবে ব্যবহৃত হয়, ছবি: জাগো নিউজ
জাগো নিউজ: সরকারি কৌঁসুলিদের ভাতা নিয়ে কী ধরনের সমস্যা উঠে এসেছে?
মাহরুফ হোসাইন: কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভাতার পরিমাণ নিয়ে অসন্তোষ রয়েছে। পাশাপাশি ভাতা পেতে দেরি হওয়ার বিষয়টিও সামনে এসেছে। বিশেষ করে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে অনেক সময় বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন
ঢাকার বিভিন্ন আদালতে ৬৬৯ আইন কর্মকর্তা নিয়োগ
পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
তিন ক্যাটাগরিতে ভাগ করে বেতন বাড়ছে জিপি-পিপিদের
সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি ও তার ছেলে গ্রেফতার
জাগো নিউজ: এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কি?
মাহরুফ হোসাইন: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কৌঁসুলিদের ভাতা বাড়ানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।
জাগো নিউজ: ভাতা প্রদানে বিলম্ব কেন হয়?
মাহরুফ হোসাইন: সরকার ভাতার অর্থ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেয়। এরপর কৌঁসুলিরা বিল জমা দিলে সেখান থেকে পরিশোধ করা হয়। এই প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে।

ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী, ছবি: জাগো নিউজ
জাগো নিউজ: বিলম্বের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন?
মাহরুফ হোসাইন: আমাদের নজরে এ ধরনের সমস্যা এলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তা সমাধানের চেষ্টা করি। বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখবো। এই সমস্যা দ্রুত কেটে উঠবে।
জাগো নিউজ: সরাসরি ব্যাংকে ভাতা পাঠানোর প্রস্তাব নিয়ে আপনার মতামত কী?
মাহরুফ হোসাইন: এটি একটি ভালো ধারণা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। আমরা সংশ্লিষ্ট টেবিলে বিষয়টি পৌঁছে দেব।
আরও পড়ুন
কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার সরকারি কৌঁসুলি কারাগারে
বিএনপি নেতা পিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা লেনদেনের অভিযোগ
নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত, সরকারি কৌঁসুলির বিরুদ্ধে মামলা
রাজবাড়ী জেলা জজ আদালতের ৩২ মণ পুরোনো নথি বাজারে বিক্রি
জাগো নিউজ: শেষ প্রশ্ন, ভবিষ্যতে এ বিষয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কি?
মাহরুফ হোসাইন: ভাতা বৃদ্ধি এবং প্রক্রিয়া উন্নয়নের বিষয়টি নিয়ে কাজ চলছে। আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি অনেকটি নিশ্চিত যে, ভাতা বাড়ছে।
জাগো নিউজ: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মাহরুফ হোসাইন: জাগো নিউজকেও অনেক ধন্যবাদ
এমডিএএ/এমএমএআর/এমএস