প্রধান বিচারপতির সঙ্গে মেয়র আনিসুল হকের সাক্ষাৎ


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ শেষে আনিসুল হক বলেন, সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। কিন্তু বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছেন। এতে উচ্ছেদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়টিই প্রধান বিচারপতির নজরে এনেছি। উচ্ছেদ বিষয়ে যেসব মামলা হয় তা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি।  

প্রধান বিচারপতির একান্ত সচিব (আপিল বিভাগ) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এটা ছিল একান্ত সৌজন্য সাক্ষাৎ।

এফএইচ/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।