বিশেষ দিনে ভিন্ন আয়োজনে রাখুন চিংড়ি দুধে বিরিয়ানি
বিশেষ কোনো দিন মানেই ভিন্ন স্বাদের আয়োজন, প্রিয়জনদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করা। সেই আয়োজনকে আরও অনন্য করে তুলতে মেন্যুতে রাখতে পারেন চিংড়ি দুধে বিরিয়ানি, যেখানে ঐতিহ্যবাহী বিরিয়ানির ঘ্রাণ মিশে যায় দুধের ক্রিমি স্বাদ আর চিংড়ির কোমল রসনায়। মশলার সঠিক ভারসাম্য আর দুধের মোলায়েম স্পর্শ এই পদকে করে তোলে অন্যরকম আকর্ষণীয়। রইলো রেসিপি-
উপকরণ
- মাঝারি চিংড়ি ১ কেজি
- লবণ সামান্য
- সয়াবিন তেল ১ টেবিল চামচ
- পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
- আদাবাটা ২ টেবিল চামচ
- রসুনবাটা ১ চা–চামচ
- হলুদগুঁড়ো ১ চা–চামচ
- মরিচগুঁড়ো ১ চা–চামচ
- চিনি ১ চা–চামচ
- গরমমসলা কয়েকটি
- লবণ স্বাদমতো
- পোলাও চাল ১ কেজি
- পানি ৫ কাপ
- বাদামবাটা ১ টেবিল চামচ
- কিশমিশ ১ টেবিল চামচ
- নারকেলের দুধ ১ কাপ
- পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ
- ঘি ১ টেবিল চামচ
আরও পড়ুন:
- গরুর মাংসের কালা ভুনার সহজ রেসিপি
- ঈদের বিশেষ পদ লেবু মাছে ভাত
- ঘরেই বানান শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই চিংড়ি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। তারপর তাতে সামান্য লবণ দিয়ে মাখিয়ে সয়াবিন তেলে হালকা ভেজে নিন। এবার একই কড়াইয়ে পেঁয়াজকুচি ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তাতে আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, চিনি, লবণ ও গরমমসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে তাতে চাল ও ভাজা চিংড়ি দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
এরপর পানি, বাদামবাটা ও কিশমিশ দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। ১৫ মিনিট পর নারকেলের দুধ দিয়ে নেড়ে অল্প আঁচে রান্না করুন। পানি শুকিয়ে গেলে ও চাল সেদ্ধ হয়ে এলে তাতে বেরেস্তা ও ঘি দিয়ে চুলা বন্ধ করে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার চিংড়ি দুধে বিরিয়ানি।
জেএস/