টি-শার্টের রকমফের


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৫ অক্টোবর ২০১৬
মডেল : সামি

টি-শার্টের কদর দিন দিন বেড়েই চলেছে। সব বয়সের তরুণ-তরুণীর পছন্দের পোশাকের তালিকায় রয়েছে টি-শার্টি। দেশে টি-শার্টে দুটি ধরন আছে। একটি হলো বিদেশ থেকে আমদানি, অন্যটি দেশে তৈরি। ফরমাল টি-শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না। সাধারণত গোল ও ভি আকৃতির গলা হয়। হাতার লেন্থ ছোট বড় হতে পারে। টি-শার্টে সুতি ও নিট ফেব্রিক্সের কাপড় ব্যবহার করা হয়। এ ছাড়া কটন,পলিস্টারসহ বিভিন্ন কাপড়ের টি-শার্টও পাওয়া যায়।

গরমেই চাহিদা বেশি
অন্য যেকোনো সময়ের তুলনায় গরমে টি-শার্টের চাহিদা থাকে বেশি। নকশার বৈচিত্র্য আর নিট কাপড়ের কোমলতা- এ দুইয়ে মিলে টি-শার্টের বাজার এখন তুঙ্গে। অন্য সময় কালো রঙের টি-শার্টের চাহিদা থাকলেও গরমের এই সময়ে সাদা ও হালকা রঙের টি-শার্টের চাহিদা বেশি। এ জন্য গরমে পরার উপযোগী রং হিসেবে সবুজ, হালকা নীল, জলপাই, অ্যাশ, সাদা, হালকা হলুদ, হালকা ফিরোজা ইত্যাদি বেছে নেওয়া হয়েছে। বাজারে একরঙা ও চেকের টি-শার্টও পাওয়া যাচ্ছে। একরঙা টি-শার্ট সাদা, কালো, লাল, নীল, সবুজ, আকাশি ইত্যাদি রঙের।

টি শার্টের সঙ্গে কী পরবেন
ক্যাজুয়াল লুকে টি-শার্টের সঙ্গে জিনসের প্যান্ট বেশ মানায়। হালকা বা সাদা রঙের টি-শার্ট পরলে নীল বা ছাই রঙের জিনস, গ্যাবার্ডিন বা সুতি প্যান্টও পরা যায়। জুতার পাশাপাশি স্যান্ডেলও পরতে পারেন। আজকাল ক্যাজুয়াল পোশাকেও অনেকে টি-শার্ট পরেন। তবে ফরমাল প্যান্টের সঙ্গে টি-শার্ট ভালো লাগবে না। একই রঙের টি-শার্ট ও প্যান্ট পরলেও ভালো দেখাবে না। পোশাক নির্বাচনের ক্ষেত্রে কন্ট্রাস্ট বা দুটি ভিন্ন হলেই ভালো লাগবে। যেমন টি-শার্ট লাল হলে প্যান্ট কালো ভালো মানাবে। `টিন ছেলেরা টি-শার্টের সঙ্গে পাতলা ডেনিম বা কালার টুইস্ট জিন্স এবং মেয়েদের স্টেচিং জিন্স প্যান্টের সঙ্গে ম্যাচিং টি-শার্ট গরমের আরামদায়ক পোশাক হবে।

কোথায় পাবেন ও দরদাম
বসুন্ধরা সিটি শপিং মল, নিউ মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী মার্কেট, মৌচাক মার্কেট, ইস্টার্ন প্লাজা, যমুনা ফিউচার পার্কসহ নিউ এলিফ্যান্ট রোডের বিভিন্ন দোকানে টি-শার্ট পাবেন। তবে শাহবাগের আজিজ সুপার মার্কেটে বিশেষ ডিজাইন, লোগো ও বাটিক প্রিন্টের টি-শার্টের রয়েছে বিশাল সংগ্রহ। একটু কম দামে কিনতে চাইলে যেতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা কলেজের সামনে, নিউ মার্কেট এলাকায়, বায়তুল মোকাররম মার্কেটের সামনে, বঙ্গবাজার, গুলিস্তান মোড়ে, ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন স্থানে অস্থায়ী অনেক দোকানে। সেখানে নানা রং ও নকশার টি-শার্ট পাবেন ১২০ থেকে ৩৫০ টাকার মধ্যে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।