ছেলেদের ফ্যাশনে স্নিকার্স
বর্তমানে তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে জুতার যে ধরনটি তা হলো স্নিকার্স। স্নিকার্স এমন একধরণের জুতা যা সবচাইতে স্টাইলিশ লুকটি এনে দিতে পারে খুব সহজে। শীতে এই ধরণের জুতা বেশ আরামদায়ক। শীত থেকে রেহাই পেতে নানা ধরণের নানা ডিজাইনের স্নিকার্স পরতে পারেন পোশাকের সাথে মিলিয়ে।
স্নিকার্সের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্লিমসোল স্নিকার্স। আরামদায়ক এবং স্টাইলিশ বলে তরুণদের কাছে এর গ্রহণযোগ্যতা খানিকটা বেশি। সব রকম পোশাকের সঙ্গে মানিয়ে যায় এটি।
খেলাধুলা বেশি ভালোবাসলে বেছে নিতে পারেন অ্যাথলেটিক কিকস্ স্নিকার্স। এটি আপনার ফ্যাশন এবং স্টাইলে বাড়তি রুচির পরিচায়ক হবে। সেইসঙ্গে নজর কাড়বে সবার।
স্নিকার্সের মধ্যে স্লিপ-অনও বেশ জনপ্রিয়। এই জুতায় আপনাকে যেমন ক্যাজুয়াল দেখাবে, তেমনই দেখাবে স্টাইলিশ। বেছে নিতে পারবেন মনের মতো রঙ।
ক্লাসিক কনভার্স স্নিকার্স জুতার স্টাইল চলে আসছে বহু দিন ধরে। গোড়ালির নিচ পর্যন্ত রেগুলার স্নিকার্সের বদলে বেছে নিন গোড়ালি বরাবর ঢাকা জুতা। যা আপনার স্টাইলে আনবে অন্য চমক।
তরুণদের পছন্দের তালিকায় রয়েছে সুপারস্টার স্নিকার্স। ঘরে বাইরে সব জায়গায় মানিয়ে যাবে এই জুতা।
এইচএন/এমএস