সেহরির জন্য মজাদার দুটি পদ


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২১ জুন ২০১৫

সেহরির খাওয়া-দাওয়াটা রমজান মাসে অনেকের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। খাবার যা স্বাস্থ্যকর তা মুখে রোচে না আবার যা মুখরোচক তা স্বাস্থ্যসম্মত হয় না। রইলো স্বাস্থ্যকর, সহজে তৈরি করা যায় এমন দুটি রান্নার রেসিপি-

মাস্টার্ড কই

উপকরণ : কই মাছ চারটি, মাছ ভাজার জন্য তেল পরিমাণমতো, আদা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, হলুদ আধা চা চামচ (উঁচু উঁচু), ব্রাউন মাস্টার্ড (সরষে) ১ চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, লবণ আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।

প্রণালি : তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে মাস্টার্ড গোলানো পানি ও লবণ মেশাতে হবে। মিশ্রণ বলক এলে নেড়ে দিতে হবে। কমে অর্ধেক হওয়ার পর ভাজা মাছ দিয়ে দিন। ৫ মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

চিকেন ভর্তা

উপকরণ : মুরগির বুকের মাংস ১ কাপ কুচি (সেদ্ধ), দেশী পনির কুচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ ও রসুন কুচি (বেরেস্তা) কোয়ার্টার কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ ও সরিষার তেল পরিমাণ মতো।

প্রণালি : সব মশলা বাটা একসঙ্গে ভর্তা করে পনির ও মুরগি কুচি নিয়ে পছন্দ মতো ঝাল দেখে পরিবেশন করুন লুচি পরোটা ও খিচুরির সঙ্গে।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।