এখনই সময় কাঁচা কাঁঠাল রান্নার, রইলো রেসিপি
গরমের এই সময়ে বাজারে প্রচুর মিলছে কাঁচা কাঁঠাল। স্বাদ, ঘ্রাণ আর পুষ্টিগুণে ভরপুর এই সবজিকে অনেকে আবার ‘গরিবের মাংস’ বলেও চেনেন। ভাতের সঙ্গে ঝোল, ভুনা কিংবা মসলাদার তরকারি-সব ধরনের রান্নাতেই কাঁচা কাঁঠালের আলাদা আবেদন আছে।
শুধু স্বাদই নয়, এতে রয়েছে আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরের জন্যও বেশ উপকারী। তাই এখনই সময় রান্নাঘরে কাঁচা কাঁঠালের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার। রইলো সহজ ও মজাদার কয়েকটি কাঁচা কাঁঠালের রেসিপি।
উপকরণ
- কাঁচা কাঁঠাল ১টি
- চিংড়ি আধা কাপ
- লবণ স্বাদমতো
- হলুদ গুঁড়ো ১ চামচ
- সরিষার তেল পরিমাণমতো
- দারুচিনি ২-৩ টুকরো
- লবঙ্গ ৪টি
- এলাচ ৪টি
- তেজপাতা ১টি
- পেঁয়াজ বাটা ১ চা চামচ
- টমেটো বাটা ১ চা চামচ
- আদা-রসুন বাটা ১ চা চামচ
- মরিচ বাটা ১/২ চা চামচ (স্বাদমতো)
- জিরা গুঁড়ো ১ টেবিল চামচ
- ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ
- গরম মশলা গুঁড়ো ১ টেবিল চামচ
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
প্রথমেই কাঁচা কাঁঠাল কেটে ভালোভাবে ধুয়ে লবণ-হলুদ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি কড়াইতে সরিষার তেল নিয়ে তাতে দারুচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। এরপর গরম মসলার গুঁড়ো ছাড়া বাকি সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হলে তাতে চিংড়ি ও আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালের টুকরাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেবেন আর খেয়াল রাখবেন যেন কড়াইতে লেগে না যায়। সবশেষে নামানোর আগে গরম মসলার গুঁড়ো ছিটিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের কাঁচা কাঁঠাল।
জেএস/