বেশি খেয়েও স্লিম থাকবেন যেভাবে


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২২ জুন ২০১৫

মুটিয়ে যাওয়া কিংবা ওজন বৃদ্ধির জন্য বেশি খাওয়াটাকেই দায়ী করেন প্রায় সবাই। স্লিম থাকার জন্য পারলে তো অনেকে না খেয়েই থাকেন! তবে মজার ব্যাপার হলো, না খেয়ে কিংবা কম খেয়ে নয়, আপনি স্লিম থাকতে পারবেন বেশি বেশি খেয়েও! তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে কিছু নিয়ম। কী সেই নিয়ম? চলুন জেনে নিই-

১. দৈনিক তিনবেলার খাবারকে ছোট ছোট করে ৫-৬ বেলায় ভাগ করে নিতে হবে।

২. প্রতিবার খাবারে থাকতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন বা আমিষ, যা আপনার পেশীকে করবে সুগঠিত।

৩. দৈনিক ৫-৬ বার অল্প করে খাদ্য গ্রহনে আপনার শরীর যেমন থাকবে প্রাণবন্ত তেমনি ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ নানা ধরনের রোগের ঝুঁকি থেকে রাখবে মুক্ত। আর সবচেয়ে বড় কথা হলো এটি আপনার শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।