খরচ কমাতে যা করবেন


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২২ জুন ২০১৫

মিতব্যয়িতা মানুষের অন্যতম গুণ। দৈনন্দিন জীবনের এমন অনেক অহেতুক খরচ আছে যা আপনি চাইলে বাঁচাতে পারবেন। সেজন্য তেমন কোনো কষ্টও করতে হবে না। চলুন জেনে নেয়া যাক-

১. খাবার অপচয়ের অভ্যাস একদমই বাদ দিন। সেটুকুই রাঁধবেন যেটুকু খাবেন।
২. লন্ড্রিতে কাপড় ইস্ত্রি না করিয়ে বাসায় করুন, অনেকটা টাকা বাঁচবে।
৩. কিছুদিনের জন্য রেস্তরাঁয় খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন।
৪. সিনজি বা ট্যাক্সি চড়ার অভ্যাস বাদ দিয়ে কিছুদিন রিকশা বা বাসে চলাচল করুন। প্রয়োজনে পায়ে হেঁটে যাতায়াত করুন। এতে শরীরও ভালো থাকবে।
৫. বিদেশী পণ্য কেনা বাদ দিয়ে দেশী পণ্য কিনুন, সেটা যাই হোক না কেন।
৬. কোমল পানীয় ও পান খাওয়ার অভ্যাস বাদ দিন। প্রতিদিন কত টাকা বাঁচবে চিন্তাও করতে পারবেন না।
৭. জিমে যাওয়া বাদ দিয়ে ঘরের কাজ করুন, ওজন এমনিতেই কমবে। প্রয়োজনে ঘরে ব্যায়াম করুন বা পার্কে হাঁটতে যান।
৮. ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে সেটাও বাদ দিন।
৯. প্রিয়জনদের সাথে ফোনে কথা বলা বাদ দিয়ে স্কাই পি বা ভাইবারে কথা বলুন।
১০. সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। রোজ রোজ মাছ মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।