‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
মহাখালী বাস টার্মিনালে টিকিটের জন্য যাত্রীদের লম্বা লাইন/ছবি: জাগো নিউজ
ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, মোটরসাইকেলে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে। বাড়ি ফিরতে রাজধানীর অন্যান্য বাস টার্মিনালের মতো ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালেও। দেশের বিভিন্ন জেলায় ফিরতে সকাল থেকেই টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা।
ঘরমুখো যাত্রীদের অনেকে বলছেন, ঈদযাত্রায় তাদের প্রথম পছন্দ ট্রেন। তবে ট্রেনের টিকিটের বেশি চাহিদা থাকে। সে কারণে ট্রেনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে বাসে যেতে হয়।
ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। এদিন অনেকেই অফিস শেষ করেই রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। সেই ধারাবাহিকতায় আজও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।

মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকে টার্মিনাল এলাকায় যাত্রীরা ভিড় করছেন।পরিবার-পরিজন ও প্রয়োজনীয় মালপত্র নিয়ে অনেকেই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কেউ কেউ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। বিশেষ করে উত্তরবঙ্গ, ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলের বাসগুলোতে যাত্রীর চাপ বেশি দেখা গেছে।
যাত্রীদের জানান, কর্মব্যস্ততার কারণে আগে যেতে না পারলেও ঈদের ছুটি পাওয়ার পরই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল থেকে রাজধানীর সড়কে তুলনামূলক যানযট না থাকায় নির্বিঘ্নে টার্মিনালে পৌঁছাতে পেরেছেন তারা।
ময়মনসিংহ ফুলবাড়িয়ার যাত্রী পারভেজ আলম জাগো নিউজকে বলেন, গতকাল অফিস ছুটি শেষে কেনাকাটা করেছি। আজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক রয়েছে।
পরিবার নিয়ে টার্মিনালে এসেছেন গোলাম রহমান। তিনি বলেন, আমি কুড়িগ্রামের রৌমারী যাবো। ট্রেনের টিকিট পাইনি। তাই বাসে যাচ্ছি, কিন্তু ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি।

গোলাম রহমান বলেন, শাওন পরিবহনের বাসে যাবো। অন্যান্য সময়ের চেয়ে ১০০ টাকা বেশি নিচ্ছে। ৭৬০ টাকা ভাড়া এখন।
বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। কিন্তু ঈদে আমরা এটাকে পর্যাপ্ত মনে করছি না। কাল থেকে হয়তো যাত্রী আরও বাড়বে।
অনন্যা পরিবহনের কাউন্টারের সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, অনেকে জানেন তেল সংকট, তাই কেউ এসে ফিরে যেতে চাচ্ছে না। কাউন্টারে পর্যাপ্ত বাস রয়েছে। মানুষের উপচেপড়া ভিড় এখনো হয়নি।
এদিকে টার্মিনাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। যানজট নিরসনেও কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
আরএএস/ইএ
টাইমলাইন
- ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
- ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
- ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
- ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
- ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
- ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
- ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
- ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
- ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
- ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
- ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
- ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
- ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
- ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
- ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
- ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
- ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
- ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
- ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
- ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
- ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
- ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
- ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
- ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
- ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
- ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
- ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা