সায়েদাবাদ
যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ঈদযাত্রার চিত্র-ছবি জাগো নিউজ
রাজধানীর অন্যতম বড় বাসস্ট্যান্ড সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ। যাত্রী তুলনায় বাসের সংখ্যা বেশি হওয়ায়, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন মানুষ। নেই অতিরিক্ত ভাড়ার ভোগান্তি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে সায়েদাবাদ ঘুরে এ চিত্র দেখা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সায়েদাবাদের পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, যাত্রী খুবই কম। ঈদের আগে এই যাত্রী পরিস্থিতিতে তারা অনেকটাই হতাশ। তবে ছুটি দীর্ঘ হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।

যাত্রীরা জানিয়েছেন, পর্যাপ্ত গাড়ি তারা পাচ্ছেন। যাত্রী কম গাড়ি বেশি থাকায় অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে না তাদের। ঈদ যাত্রা শুরুটা ভোগান্তিহীনই বলে জানিয়েছেন বেশিরভাগ যাত্রী।
তবে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘিরে আশেপাশের সড়কগুলোতে যানজটের তীব্রতা দেখা গেছে। এটি টার্মিনালে বাস ও যাত্রীদের আসতে কিছুটা সমস্যার সৃষ্টি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নানা পদক্ষেপ চোখে পড়েছে। টার্মিনালে প্রবেশের মুখে একপাশে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম, অপর পাশে রয়েছে র্যাবের কন্ট্রোল রুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঘোড়ার টহলও দেখা গেছে। ঘোড়ায় চড়ে ডিএমপির সদস্যরা হ্যান্ড মাইকে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করতে দেখা গেছে।
এছাড়া টার্মিনাল ভবনের সামনে রয়েছে বিআরটিএ’র সার্ভিলেন্স টিম। টার্মিনালের ভেতরে বিভিন্ন জায়গায় সাটানো আছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা।
সায়েদাবাদ ব্রিজের মোড়ে গোল্ডেন লাইন, হানিফসহ বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। কাউন্টারের কর্মীরা জানিয়েছেন, যানজটের কারণে গাড়ি আসতে কিছুটা বিলম্ব হচ্ছে তাই যাত্রীরা অপেক্ষা করছেন। যাত্রীর তেমন চাপ নেই।
জনপথ মোড়ে চট্টগ্রাম রুটে চলাচল করি সিডিএম গাড়ির টিকিট বিক্রি করছিলেন রাজু। তিনি বলেন, সকালে কিছুটা যাত্রীর চাপ ছিল, এখন একেবারেই কম। যাত্রীর অতিরিক্ত চাপ থাকা ভালো নয়। একবারে সব চাপ পড়লে যাত্রীদেরও ভোগান্তি, গাড়িওয়ালাদেরও কষ্ট।

কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের চালক আল আমিন বলেন, এত কম যাত্রী কোনো ঈদে দেখিনি। তবে যানজটের কারণে টার্মিনাল আসতে অনেক দেরি হয়েছে। আধা ঘণ্টারও বেশি সময়ে মাত্র ৪/৫ জন যাত্রী পেয়েছি। কুমিল্লার ভাড়া ২০০ টাকা। সেখানে ১০০/১৫০ টাকায় ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না।
ঢাকার একটি মাদরাসার শিক্ষার্থী শফিউল আলম ও নাজিউর রহমান। তারা কুমিল্লা যাবেন। শফিউল জানান, গাড়ি পর্যাপ্ত আছে। ভাড়াও মোটামুটি আগের মতোই। গাড়ি বেশি থাকায় একটু দামদর করে কম ভাড়ায় যাওয়া যাচ্ছে।
গতকাল সোমবারই ছিল শেষ কর্মদিবস। মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। আগামী ২৩ মার্চ পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
আরএমএম/এসএইচএস
টাইমলাইন
- ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
- ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র্যাবের, মাঠে ৩২ টিম
- ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
- ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র্যাব-পুলিশ
- ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
- ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
- ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
- ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
- ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
- ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
- ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
- ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
- ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
- ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
- ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
- ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
- ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
- ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
- ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
- ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
- ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
- ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
- ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
- ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
- ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
- ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
- ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
- ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
- ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
- ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
- ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
- ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
- ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
- ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা