নিজ বাড়িতে মুজাহিদের মরদেহ
রাজবাড়ী সীমানা অতিক্রমকালে মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার নিজ জেলা ফরিদপুরে নেয়া হয়েছে। রোবাবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে তার নিজ বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছায়।
ফরিদপুরে নেয়ার পথে মরদেহ সকাল ৫টা ৫০ মিনিটে রাজবাড়ীতে পৌঁছায়। সেখান থেকে ৬টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী সীমানা অতিক্রম করে।
এর আগে শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যায়। কারাগার থেকে চারটি অ্যাম্বুলেন্স বের হয় যার চারটিতে কফিন আর আর দুটিতে মরদেহ। পাশাপাশি দুটি পুলিশের গাড়ি ও দুটি র্যাবের গাড়ি ছিল বহরে।
এসএম তরুণ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ২ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৩ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৪ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত
- ৫ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের