২০ ম্যানেজার নেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের লোগো। ফাইল ছবি
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘শোরুম ম্যানেজার’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী অথবা ডিপ্লোমা পাস হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: শোরুম ম্যানেজার
পদসংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/ডিপ্লোমা
অভিজ্ঞতা: ১-৫ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
- আরও পড়ুন
অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, এইচএসসি পাসেই আবেদন
১০৮ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ২০০ টাকা
১৯১ জনকে নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড আবেদন করতে পারবেন।
- আরও পড়ুন
৫৪ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ, এইচএসসি পাসেও আবেদন
৩১ জনকে নিয়োগ দেবে টেলিযোগাযোগ অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন
২৪ জনকে নিয়োগ দেবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
এমআইএইচ