ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

১০৩ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর, আবেদন ফি ৫৬ টাকা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ৩১ মার্চ ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে ‘অফিস সহায়ক’ পদে ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১ মে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। আবেদন ফি ৫৬ টাকা।

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে যুব উন্নয়ন অধিদপ্তর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

এমআইএইচ

আরও পড়ুন