ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

৩১ প্রভাষক নিয়োগ দেবে ঢাকা সেনানিবাস, আবেদন ফি ২০০ টাকা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০২ এপ্রিল ২০২৬

ঢাকা সেনানিবাসের অভিভূক্ত ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের অধীনে বিভিন্ন ক্যাডেট কলেজে ‘প্রভাষক ও হিসাবরক্ষক’ পদে ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস
বিভাগের নাম: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ
শাখার নাম: অ্যাডজুটেন্ট জেনারেল শাখা

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, সেনাসদর, এজি'র শাখা (সমন্বয়), ঢাকা সেনানিবাস বরাবর আবেদন করতে হবে।

আবেদন ফি: সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এর বরাবর ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা, ঢাকা সেনানিবাস শাখার অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

এমআইএইচ

আরও পড়ুন