ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

জনবল নেবে মেঘনা গ্রুপ, ২৪ বছর হলেই আবেদন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)
পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার
পদসংখ্যা নির্ধারিত নয়
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা ডিপ্লোমা (ইইই/ইইআই/পাওয়ার)
অভিজ্ঞতা ২-৫ বছর
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা ২৪-৩২ বছর
সূত্র বিডি জবস

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)

এমআইএইচ

আরও পড়ুন