ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘ঈদের দিন পরিবার থেকে অনেক দূরে, মনটা খারাপ’

মাসুদ রানা | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬

সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই আনন্দ দিনেও অনেকে কর্মে অবিচল, ছুটি মেলে না তাদের। বিশেষ করে নিরাপত্তাকর্মীরা পরিবার-পরিজন দূরে রেখে এই দিনেও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শনিবার (২১ মার্চ) মতিঝিলে দিলকুশার ইস্টার্ন ব্যাংকের বুথে কথা হয় নিরাপত্তাকর্মী শামসুল হকের সঙ্গে। তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায়। তিনি বলেন, আমার দুই ছেলে, দুইজনই এসএসসি পাস। বাড়িতে স্ত্রী ও মা আছেন। 

শামসুল হক বলেন, এই লাইনে (নিরাপত্তাকর্মী) চাকরি করলে এক ঈদে ছুটি পাওয়া যায়, আরেক ঈদে পাওয়া যায় না। আমি সামনের ঈদে ছুটি কাটাব। একসঙ্গে সবাই ছুটি কাটালে কোম্পানি চলবে কেমনে?

‘আমি কোম্পানির বাসায় থাকি না, বাংলাদেশ ব্যাংকের পেছনে নিজের মত করে থাকি। সকালে কটা ভাত খেয়ে আসছি, সারাদিন এভাবেই কাটবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের দিনেও পরিবার থেকে অনেক দূরে। মনটা খারাপ হয়ে যায়। ‌চাকরি করলে তো কিছু করার নেই।’

এ নিরাপত্তাকর্মী বলেন, খাওয়া খরচ ছাড়া যেটুকু থাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এই মাসের শেষের দিকে আমি হয়তো ছুটি পাবো।

সকাল ৬টা থেকে ডিউটি শুরু হয়েছে জানিয়ে শামসুল হক বলেন, রাত ১০টা পর্যন্ত ডিউটি করব। আমি ডাবল ডিউটি করি। টানা ১৬ ঘণ্টা ডিউটি করি। জেনারেল ৮ ঘণ্টা আর ওভারটাইম করি ৮ ঘণ্টা। 

‘বেতন খুবই কম, জেনারেল ডিউটি করে এই শহরে তো চলা যায় না। আট ঘণ্টা ডিউটি করলে মাসে বেতন সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা। খুবই সীমিত বেতন। এই টাকা দিয়া কীভাবে আমি চলব আর দেশে টাকাই বা পাঠাবো কীভাবে। তাই ডাবল ডিউটি করি।’

মতিঝিলের সাউথইস্ট ব্যাংকের বুথে সামনে কথা হয় শাকিল আহমেদ (ছদ্মনাম) নামে আরেকজনের সঙ্গে।‌ তিনি বলেন, তার বাড়ি কুমিল্লায়, গ্রামে স্ত্রী, এক সন্তান ও মা আছেন।

শাকিল আহমেদ বলেন, সিকিউরিটি সার্ভিসে কাজ করলে পরিবারের সঙ্গে ঈদ কাটানো মুশকিল। পরে ছুটি পাওয়া যায় কিন্তু তখন তো আর ঈদ থাকে না।

গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম ঢাকার নিরাপত্তাকর্মী জালালউদ্দিন হাওলাদার। ঈদের দিন সকাল থেকে স্টেডিয়ামের ভিআইপি গেটে ডিউটি করছিলেন তিনি। জালালউদ্দিন জানান, তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর গ্রামে। স্ত্রী-সন্তানরা রয়েছেন। মা-বাবা কেউ বেঁচে নেই। অফিসের আটজন নিরাপত্তাকর্মীর মধ্যে চারজন ছুটিতে থাকায় তার ছুটি মেলেনি। 

তিনি বলেন, গত বছরও রোজার ঈদ ঢাকায় করেছি। পরিবার রেখে একা একা ঈদ করতে খুবই কষ্ট হয়। ছেলে এসেছিল, তার কাছে কাপড়-চোপড় টাকা-পয়সার দিয়ে দিয়েছি। আমি এ মাসের শেষের দিকে বাড়ি যাবো।

আরএমএম/জেএইচ

টাইমলাইন

  1. ০৪:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনই চিড়িয়াখানায় ভিড়, বাঘ-ভালুক-বানরে মুগ্ধ দর্শনার্থীরা
  2. ০৪:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘ঈদের দিন পরিবার থেকে অনেক দূরে, মনটা খারাপ’
  3. ০৪:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব থাকলে ঈদের দিনও বসে থাকা যায় না’
  4. ০৩:৫৩ পিএম, ২১ মার্চ ২০২৬ তালাবদ্ধ মার্কেটগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা
  5. ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ৫ বছর আগে মাকে হারিয়েছেন দবির, এখন ঈদের দিনেও খুঁজে ফেরেন
  6. ০২:১৭ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় 
  7. ০১:৪৪ পিএম, ২১ মার্চ ২০২৬ ‘অভাব ঈদের দিনও রাস্তায় রাখছে’
  8. ০১:১৩ পিএম, ২১ মার্চ ২০২৬ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী
  9. ০১:০৯ পিএম, ২১ মার্চ ২০২৬ রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  10. ০১:০২ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
  11. ১২:৫৯ পিএম, ২১ মার্চ ২০২৬ বৃষ্টির বাগড়ায় ঈদের দিনেও ফাঁকা কুয়াকাটা
  12. ১২:৫০ পিএম, ২১ মার্চ ২০২৬ ঢাকার ফাঁকা সড়কে রিকশা-সিএনজির দাপট, ভাড়াও বেশি
  13. ১২:৪৬ পিএম, ২১ মার্চ ২০২৬ চট্টগ্রামে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
  14. ১২:২৩ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
  15. ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিন হুইলচেয়ার নিয়ে যুবকের বাড়িতে জেলা প্রশাসক
  16. ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা
  17. ১২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে বিয়ের হিড়িক
  18. ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২৬ চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে
  19. ১১:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে
  20. ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনে মাংসের দাম চড়া, মুদি-মিষ্টির দোকান খোলা
  21. ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
  22. ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
  23. ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
  24. ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
  25. ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  26. ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
  27. ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
  28. ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
  29. ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
  30. ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
  31. ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
  32. ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  33. ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
  34. ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
  35. ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
  36. ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
  37. ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  38. ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
  39. ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
  40. ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
  41. ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
  42. ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
  43. ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া 
  44. ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
  45. ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  46. ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
  47. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  48. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  49. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  50. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  51. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  52. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  53. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  54. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  55. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  56. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  57. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  58. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  59. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  60. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  61. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  62. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত