প্রেসক্লাবে সভা সমাবেশ না করতে নোটিস
প্রেসক্লাব এলাকায় বিশৃঙ্খলা এড়াতে সভা সমাবেশ না করতে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের উকিল নোটিস পাঠানো হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কুতুব উদ্দিন চৌধুরী এই নোটিসটি পাঠান।
নোটিসে বলা হয়, যেহেতু আবদাল আহমদ বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে আদালতে একটি মোকদ্দমা করেছেন, সেহেতু ওই মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাব আঙ্গিনায় আর কোনো সভা-সমাবেশ ডাকা কিংবা অনুষ্ঠিন করার এখতিয়ার তাদের নেই।
এধরনের সমাবেশ উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন ক্লাবের বর্তমান সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
এসকেডি/এমএস