দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক বাদশা গুরুতর অসুস্থ


প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৫ জুন ২০১৫

দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোস্তাক এলাহী বাদশা (৪৪) মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ ও সংজ্ঞাহীন অবস্থায় মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি আছেন। রোববার রাতে তার মস্তিস্কে প্রচুর রক্তক্ষরণ হয়।

সোমবার বিকেলে তার মস্তিস্কে অস্ত্রপাচার করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এ রির্পোট লেখা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

মোস্তাক এলাহী বাদশা যেন সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফিরে আসতে পারে সেজন্য তার পরিবার ও দৈনিক দিনকালের পক্ষ থেকে সুস্থতা কামনা করে, তার সকল বন্ধু, বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বাদশার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তিনি উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মরহুম ইব্রাহীম সরকারের দ্বিতীয় পূত্র এবং লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলামের বড় ভাই।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।