ভাতা ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করছেন নির্বাচনি পর্যবেক্ষকরা
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর্যবেক্ষকদের ভাতা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করছেন ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।
সংগঠনটি জানায়, ইওএস-এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সামনে এই মানববন্ধন হচ্ছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ন্যায্য যাতায়াত ও খাবার ভাতা প্রদান, দায়িত্ব পালনকালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যবেক্ষক পরিচয়পত্র প্রাপ্তি সহজীকরণ।
সংগঠনটি আরও জানায়, মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকরা নানা প্রতিকূলতার মধ্যে কাজ করেন। তাদের ন্যায্য অধিকার আদায় এবং পরিচয়পত্র প্রাপ্তিতে জটিলতা নিরসনের দাবিতেই আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কার্য কর্ম সূচি অব্যাহত থাকবে।
এমওএস/এসএনআর