বিদেশি পিস্তল-গুলিসহ পল্লবীর ‘শুটার আলাল’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্রেফতার ‘শুটার আলাল’

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ আলাল (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকায় শুটার আলাল হিসেবে পরিচিত।

রোববার (১ ফেব্রুয়ারি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার রাতে পল্লবী থানার সেকশন-১১ এর এফ ব্লকের ৪ নং অ্যাভিনিউয়ের তালতলা বস্তির মামুনের বাসার ভাড়াটিয়া আলালের রুমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আলাল ওয়ারড্রপ থেকে ৭.৬ এসএমএম মডেলের একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি এ কে এম আলমগীর জাহান আরও বলেন, গ্রেফতার আলালের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি পুলিশ অ্যাসল্ট (পুলিশের ওপর হামলা) মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা, দুটি মাদক মামলা, দুটি মারামারির মামলাসহ সাতটি মামলা আদালতে বিচারাধীন।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।