বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের আমির আবুজার গিফারী।

তিনি জানান, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।