ফল জানতে কেন্দ্রের সামনে সমর্থক ও উৎসুক জনতার ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন বিভিন্ন দল ও প্রার্থীর কর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ভোট গণনা চলছে। ভোটের ফলাফল জানতে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন বিভিন্ন দল ও প্রার্থীর কর্মীরা। রয়েছে অনেক উৎসুক জনতাও। ভিড় বাড়লে মাঝেমধ্যে তাদের সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী। তবে কিছুক্ষণ পরেই আবারও লোকজন জড়ো হচ্ছেন ভোটের ফল জানতে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-৪ আসনের (কদমতলী ও শ্যামপুর) কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা যায়।

আরও পড়ুন
মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে পাটওয়ারী ৫২৩ ভোট, আব্বাস ৫১৬ 
সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান 

ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী এক লাখ ৭৬ হাজার ৩৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির তানভীর আহমেদ রবিন ও জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন। এছাড়া অন্য দল ও স্বতন্ত্র থেকে আরও ছয়জন প্রার্থী রয়েছেন।

দেশের কিছু নির্বাচনি এলাকায় প্রার্থীদের নানান অভিযোগ আর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে।

এফএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।