ঢাকা-১০: তিন কেন্দ্রে এগিয়ে ধানের শীষ, দুটিতে দাঁড়িপাল্লা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ রবিউল আলম ও মো. জসীম উদ্দীন সরকার/ ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট গণনায় দুই প্রধান প্রার্থীর মধ্যে লড়াই দেখা গেছে। পাঁচ কেন্দ্রের ফলাফলে তিনটিতে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম। দুটিতে এগিয়ে আছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কামরাঙ্গীরচরের জান্নাতবাগ এলাকার আল আমিন ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ধানের শীষের শেখ রবিউল আলম পেয়েছেন ৭১৭ ভোট। এ কেন্দ্রে দাঁড়িপাল্লার মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৮০৪ ভোট।

কুইন্স স্কুল অ্যান্ড কলেজ-২ কেন্দ্রে ধানের শীষের শেখ রবিউল আলম পেয়েছেন ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৪০৭ ভোট।

অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৩০ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৫৬৩ ভোট।

মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের ঝুলিতে গেছে ৪৬৪ ভোট। সেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৭৪ ভোট।

মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৩৪ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬৮৩ ভোট।

এ পাঁচ কেন্দ্রের ফলে দেখা যাচ্ছে, ভোটের মাঠে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।