আসিফ মাহমুদ

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে এমপির শপথের মানে নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদ সদস্য শপথ আগামীকাল নির্ধারিত সময়ে হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি ‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ না নিতে চান তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘২০২৬ সালে নির্বাচন কোন সংবিধানে ছিল জনাব সালাহউদ্দিন আহমেদ?’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হয়। তাতে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তাচ্ছে সংবিধান সংস্কার পরিষদের ওপর।
এ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রয়োদশ সংসদের সদস্যরাই। সে কারণে এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি মঙ্গলবার তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদাভাবে শপথ নিতে হবে।

এনএস/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।