দুটো শপথই নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিচ্ছেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা, ছবি: সংগৃহীত

দুটো শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

দুটো শপথই নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হলো আজ। একই সঙ্গে মন্ত্রীদেরও শপথগ্রহণ হচ্ছে বিকেলে।

সকালে রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়।

শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

এ ঘটনার পর শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানায় জামায়াতে ইসলামী। জরুরি বৈঠকে বসে ১১ দলীয় জোটের নেতারা। 

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।