যত দ্রুত সম্ভব নিজের পেশায় ফিরতে চাই: আলী রীয়াজ
গণভোট–সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব নিজের পেশায় ফিরে যেতে চান এবং সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নাম উল্লেখ করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন—এমন প্রসঙ্গ উঠে এসেছে।
এ বিষয়ে তিনি বলেন, বিভিন্ন গুঞ্জন বা ব্যাখ্যা থাকলেও তার ব্যক্তিগত অবস্থান সুস্পষ্ট। ‘আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শিগগিরই। সেটাই আমার ইচ্ছা ও আগ্রহ। সেই দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি,’ বলেন তিনি।
তিনি আরও ইঙ্গিত দেন, আগে এ বিষয়ে যে আলোচনা বা মন্তব্য হয়েছে, তা সবারই জানা। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি নিজের পেশাগত প্রত্যাবর্তনকেই অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলী রীয়াজ।
এমইউ/এমআরএম