আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কানাডা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে টস জিতেছে কানাডা। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দলটির অধিনায়ক দিলপ্রিত বাজওয়া। ফলে আগে ব্যাটিং করবে আফগানিস্তান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দুই দলের ম্যাচটি নিয়মরক্ষার।

চলমান আসরে ৩ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে কানাডার। ৩ ম্যাচে একটি জয় থাকলেও বিদায় নিশ্চিত হয়ে গেছে গতবারের সেমিফাইনালিস্ট আফগানিস্তানেরও।

কানাডা হেরেছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, আবদুল্লাহ আমাজদজাই, জিয়াউর রহমান।

কানাডা একাদশ

যুবরাজ সামরা, দিলপ্রিত বাজওয়া, নবনিত ধালিওয়াল, হার্শ ঠাকের, নিকোলাস কির্টন, শ্রেয়াস মভভা, সাদ বিন জাফর, ডিলন হেইলিগার, জাসকরন সিং, কালিম সানা, অংশ প্যাটেল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।