নির্বাচন কমিশনের ১১২ কর্মকর্তাকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন ভবন/ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটি বড় ধরনের রদবদল। ইসি সচিবালয় এবং মাঠপর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।

প্রশাসনিক কাজের গতিশীলতা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

এমওএস/এমকেআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।