এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভাসমান এলএনজি টার্মিনাল/ফাইল ছবি

বাংলাদেশে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে এই মধ্যে গ্যাসের সরবরাহ কমতে শুরু করেছে। আগামী দুই দিন সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে, এতে সংকট বাড়বে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
ভাসমান এলএনজি টার্মিনাল নিয়ে বিড়ম্বনা, সহসাই মিলছে না সমাধান
এলপিজি সিলিন্ডারের দাম কমলো
ঢাকায় তীব্র গ্যাস সংকট, রান্না-খাওয়ায় ভোগান্তি চরমে

তিনি বলেন, কয়েকদিন আগে একটা এফএসআরইউ রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে গিয়েছিল, সেটিতে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফের মেরামত করতে হবে। অলরেডি সরবরাহ কমে গেছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মেরামতের জন্য এলএনজি টার্মিনালটি বন্ধ থাকে। টানা দুই দিন পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। এক সপ্তাহ গড়াতেই আবারও গ্যাস সংকট বাড়তে চলছে।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।