ইরানে স্থল সেনা পাঠানোর প্রয়োজন নেই: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৩ মার্চ ২০২৬
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইরানে মার্কিন স্থল সেনা পাঠানোর তেমন প্রয়োজন নেই, তবে সংঘাত আরও কয়েক সপ্তাহ চলতে পারে।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি না এই সংঘাত আজই শেষ হয়ে যাবে।

গ্রাহাম জানান, অভিযানের মূল লক্ষ্য হলো ইরান যেন ভবিষ্যতে আবার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে এবং তাদের পারমাণবিক কর্মসূচিও পুনরায় শুরু করতে না পারে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো তারা (ইরান) যেন আর আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা ফিরে না পায় এবং আর কখনো পারমাণবিক কার্যক্রমে ফিরতে না পারে।

তিনি আরও বলেন, পরিস্থিতি মূল্যায়নের আগে সংঘাত আরও কয়েক সপ্তাহ চলতে পারে। কঠোর পররাষ্ট্রনীতির অবস্থানের জন্য সিনেটর গ্রাহাম যুক্তরাষ্ট্রে সুপরিচিত।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।