ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তান জন্মের পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১০ মে ২০২৬
ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান, ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি জিসানকে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (৯ মে) সকালে খুলশী থানাধীন ইউনেস্কো শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিসানের (২৪) বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।

র‌্যাব জানায়, বরিশালের মুলাদী উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে আত্মগোপনে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী ও আসামি একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ৩ মে মুদি দোকানে পণ্য কিনতে গিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে পারেন। গত ৪ এপ্রিল সন্তানের মা হন ওই কিশোরী।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২৫ এপ্রিল মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।