আগুনে গ্যাস সরবরাহ বন্ধ : দুর্ভোগে এলাকাবাসী


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

টঙ্গীর বিসিক মোড়ে বয়লার বিস্ফোরণের পর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তাই বাধ্য হয়ে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছেন তারা।

স্থানীয় বাসিন্দা শিরিন আকতার বলেন, সকাল থেকেই গ্যাস নেই। হোটেলেও খাবার পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে।

গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে একটি অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত এলাকাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এইউএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।