সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। ১৬ ফেব্রুয়ারি সোমবার তার দেশে ফেরার কথা ছিল। চিকিৎসার জন্য গত বুধবার ১১ ফেব্রুয়ারি তিনি ঢাকা ত্যাগ করেন।
রাজনৈতিক পরিস্থিতির ওপর শিঘ্রই তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী, যারা সংলাপ ও জাতীয় সনদের কথা বলছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগে নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধের জন্য বেগম খালেদা জিয়ার কাছে তদবীর করুন, ধর্ণা দিন।
জঙ্গিবাদ-নাশকতা ও আগুন-সন্ত্রাস ছাড়া দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোন সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেছিলেন, সবার আগে নাশকতা ও আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে, তারপরই কেবল অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে, এর আগে অন্য চিন্তা নয়।
আরএস/পিআর