ঢাবিতে ককটেল বিস্ফোরণে আহত ৪


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ককটেল বিস্ফোরণে মো. নয়ন (৩২) ও ডালিয়া আক্তার (২৬) নামে এক দম্পতিসহ চারজন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নয়ন জানান, তারা রাজধানীর আজিমপুরে থাকেন। শনিবার রাতে বইমেলায় বেড়াতে যান তারা। সেখানে রাত ৮টার দিকে টিএসসি সংলগ্ন গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এতে ডালিয়ার হাতের আঙ্গুলে ও নয়ন বাম পায়ে আঘাত পান। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা চলে যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মোজাম্মেল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।