পায়রা বন্দরের সদস্য হলেন ক্যাপ্টেন মুনিরুজ্জামান


প্রকাশিত: ১০:০৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ নৌ বাহিনীর ক্যাপ্টেন এম মুনিরুজ্জামানকে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য করা হচ্ছে। এ লক্ষ্যে রোববার তার চাকুরি নৌ বাহিনী থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয় এই আদেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল ও  উন্নয়ন সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।