যাত্রাবাড়ীতে লোহার দোকানে আগুন


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভূমি অফিসের পাশে অগ্নিকাণ্ডে তিন/চারটি লোহার দোকান পুড়ে গেছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক ভজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।