যাত্রাবাড়ীতে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ মার্চ ২০১৫

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে গৃহকর্তী ও গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) অবনি শঙ্কর কর জানান, ওই বাসার গৃহকর্তী রওশনা আরা (২৬) ও গৃহকর্মী কল্পনা আক্তারের (১১) লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাদের খুন করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিন্ত করতে তদন্ত  করা হচ্ছে।  

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।