জাতীয় গণহত্যা দিবসের দাবিতে আলোর মিছিল
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশিয় দোসর রাজাকার আলবদর বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক নজিরবিহীন গণহত্যা চালায় বাঙালি জাতির উপর। এই হামলা ছিলো ইতিহাসের সেরা নৃশংস ও নির্মম ঘটনা।
দিনটিকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে অনলাইন এক্টিভিষ্ট ফোরাম। এই উপলক্ষে সংগঠনটি দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি স্থানে আলোর মিছিল আয়োজন করছে।
কর্মসূচির অংশ হিসেবে থাকছে- ২৫ মার্চ রাত ৮টায় মোমবাতি হাতে শহীদ মিনারের উদ্দেশ্য পদযাত্রা। দেশের ৬৪টি জেলায়ই এই উদ্যেগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এছাড়াও দেশের বাইরে নিউইয়র্ক, প্যারিস, লন্ডন ও রোমে এই কর্মসূচি পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসুচি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আলোর মিছিল- Candle Light Procession’ নামে একটি ইভেন্টও খোলা হয়েছে।
এলএ/এএ/আরএস