স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছে স্বামীরা : হাজী সেলিম
স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছে স্বামীরা। তারপর আবার যখন পুরুষরা স্ত্রীকে কিছু বলে তখন তার বিরুদ্ধে মামলা হয়। মেয়ের পক্ষ থেকে তার আত্মীয় স্বজনরা ছেলের বাড়ি ভাংচুর করে, হামলা করে। ছেলে পালিয়ে থাকে। আটক হলে তিন মাসের আগে জামিন পায় না। তাই নারীদের যদি সমান অধিকার থাকে তাহলে পুরুষেরও সমান অধিকার আছে। পুরুষ নির্যাতনে তাই একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম এ দাবি জানান।
হাজী সেলিম বলেন, মেয়র নির্বাচন করার জন্য আগামী দুই-এক দিনের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সংসদ থেকে পদত্যাগ করার আগে পুরুষ নির্যাতন প্রতিরোধে একটা আইন প্রণয়নের দাবি তুলে রাখতে চাই। আজ এটা জনদাবিতে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় স্পিকার আপনি খেয়াল করেছেন, আমি যখন পুরুষ নির্যাতন প্রতিরোধে আইনের দাবি করেছি তখন সবাই (সংসদ সদস্য) টেবিলে চাপড়েছে। যার মানে সবার সমর্থন আছে।
এএইচ/পিআর