মাগুরায় দগ্ধ আরেকজনের ঢাকায় মৃত্যু


প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৫ মার্চ ২০১৫

মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ ইয়াদুল হোসেন (৩০) নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ নিয়ে মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ চারজনের মৃত্যু হলো। নিহত ইয়াদুল ওই ট্রাকের হেলপার ছিলেন। তার বাবার নাম মৃত জহুর মোল্লা। তার বাড়ি মাগুরা জেলার মালিগ্রামে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ইয়াদুলের মৃত্যু হয়। তার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মঘীরঢাল এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে গুরুতরভাবে দগ্ধ হন নয়জন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন শাকিল আহমেদ (২০), ইলিয়াস হোসেন (৩২), মতিন মিয়া (৩৫), আরব আলী (৩৮), ইয়াদুল হোসেন (৩০),  নাজমুল হোসেন (৩৫), ফারুক মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২৫)।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।