প্রশাসনে পদোন্নতি : অনুমোদন পেলে আজই আদেশ
জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অনুমোদন করলে বুধবারই আদেশ জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সোমবার প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব- এই তিনস্তরের পদোন্নতির সার-সংক্ষেপ চূড়ান্ত করা হয়।
মঙ্গলবার বিকেলে এ সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য জনপ্রশাসন সচিব নিজ হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান বলে সূত্রে জানা গেছে।
বিএ/আরআইপি