শমসের মবিনের জামিন আবেদন নামঞ্জুর


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৫ মার্চ ২০১৫

রাজধানীর চকবাজার থানায় গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া শমসের মবিনের জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ জুন গুলশানে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শমসের মবিন চৌধুরী ছাড়াও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।