স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বার্সেলোনায় গণসংবর্ধনা
স্পেনের বার্সেলোনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গণ সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। ১ এপ্রিল (বুধবার) কাতালোনিয়ার (বার্সেলোনা) স্থানীয় জিসান রেস্টুরেন্টে রাত ৮ টায় এ গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) জিয়াউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি ড. এমডি হারুন অর রশিদ বিশ্বাস, স্পেনের বাংলাদেশ দুতাবাসের সাইফুল ইসলাম। 
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন। দেশের বর্তমান বিদ্যুৎ, শিক্ষা, দারিদ্র্য বিমোচন, পদ্মা সেতুর কাজের উদ্বোধন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন।
এসময় তিনি বিএনপিসহ ২০ দলীয় জোটের সমালোচনা করে বলেন, এই জোট আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকার তা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করছে। এছাড়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন তিনি। 
কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি নূরে জামাল খোকনের সভাপতিত্বে ও বেলাল উদ্দিন বেলালের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন, কাতালোনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি, মোনায়েম চৌধুরী বাবলা, সহ সভাপতি আজিম শরীফ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা, দফতর সম্পাদক খালিদ রহমান।
এএইচ/পিআর